বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

কুমিল্লা সিটি নির্বাচন: ইসি’র ৯ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। এরই মধ্যে নির্বাচন উপলক্ষে নয় দফা নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব নির্দেশনা জারি করা হয়। বিবৃতিতে বলা হয়-মেয়র, কাউন্সিলর পদ প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

১. মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনও প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না;
২. প্রার্থী পাঁচজনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না;
৩. প্রতীক বরাদ্দের পূর্বে কোনও প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না;
৪. প্রচারকালে পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনও প্রকার জনসভা বা শোভাযাত্র করতে পারবেন না;
৫. প্রচারের জন্য নির্ধারিত পোস্টার সাদা-কালো রঙের হতে হবে এবং সেটির আয়তন ৬০ ও ৪৫ সেন্টিমিটারের বেশি হতে পারবে না;
৬. নির্বাচনী প্রচারণায় কোনও প্রতদ্বন্দ্বী প্রার্থী পোস্টার বা লিফলেটে নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারও নাম, ছবি বা প্রতীক ছাপাতে পারবে না। তবে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী দলীয় প্রধানের ছবি পোস্টার বা লিফলেটে ছাপাতে পারবেন;
৭. মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রত্যেক থানাধীন এলাকায় একটি করে সর্বোচ্চ দুটির অধিক নির্বাচনী ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেন না এবং কাউন্সিলর প্রার্থীগণ একটির অধিক নির্বাচনী ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেন না;
৮. নির্বাচনী প্রচারণায় কোনও প্রকার গেইট, তোরণ, আলোকসজ্জা করতে পারবেন না;
৯. এছাড়াও সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১৬ এর অন্যান্য বিধি-বিধান অনুসরণপূর্বক নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে হবে।

-কেএল