শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন পতনের দ্বারপ্রান্তে ইরান সরকার, দাবি নেতানিয়াহুর ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান  

মানিকছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২১এপ্রিল) সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়।

জানা যায়, উপজেলার ৪টি ইউনিয়নে ৩৫০ জন কৃষক-কৃষাণীর মধ্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার কৃষকপ্রতি ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫ কেজি আউশ ধান (ব্রি-ধান ৪৮) বিতরণ করা হয়।

কৃষি কর্মকর্তা মুহা.হাসিনুর রহমানের সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুহা. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহা. ইউনুস নুর ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমা প্রসাদ বড়ুয়া,পার্বত্য অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের, কৃষক সহায়ক, এম. জুলফিকার আলী ভুট্টো প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ