সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

উচ্চ রক্তচাপ থাকলে যেসব খাবার এড়িয়ে চলবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উচ্চ রক্তচাপকে বলা হয় 'নীরব ঘাতক'। কারণ সাধারণত খুব মারাত্মক অবস্থায় যাওয়ার আগে এটি প্রকাশ পায় না। একারণে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা জরুরি। তবে খাদ্যাভ্যাস থেকে কিছু খাবার এড়িয়ে চললে এড়ানো যেতে পারে উচ্চ রক্তচাপের ঝুঁকি।

আচার: আচার যেকোন খাবারের স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়। কিন্তু এতে অনেক বেশি লবণ থাকে যা উচ্চ রক্তচাপের রোগীদের ঝুঁকির কারণ। তাই এসব রোগীদের আচার না খাওয়াই ভালো।

পনির: পনিরে অনেক বেশি সোডিয়াম থাকে যা লবণের প্রধান উপাদান। কোন কোন পনিরে প্রতি আউন্সে ৩০০ গ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে।

বিকন: বিকনে অনেক বেশি কোলেস্টেরল, ফ্যাট ও লবণ থাকে। তাই রক্তচাপ স্বাভাবিক রাখতে অবশ্যই এই খাবারটি এড়িয়ে চলবেন।

মিষ্টি পানীয়: মিষ্টি পানীয় ওজন ও রক্তচাপ বৃদ্ধির জন্য দায়ী। বিশেষজ্ঞরা বলেন, যারা মিষ্টি পানীয় পান করেন তারা অনেক বেশি উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকেন।

ফ্রেঞ্চ ফ্রাই: রেস্টুরেন্টে যেসব ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় তাতে অনেক বেশি লবণ থাকে। একারণে শরীর থেকে অপ্রয়োজনীয় তরল পদার্থ বের হয়ে যাওয়ার ক্ষমতা কমে যায় এবং রক্তচাপ বেড়ে যায়।

সস: সসে অনেক বেশি লবণজাতীয় মসলা ব্যবহার করা হয়। এক চামচ সসে ১৯০ গ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে। এটি যখন তেলে ভাজা খাবারের সঙ্গে খাওয়া হয় তখন লবণ গ্রহণের পরিমাণ অনেক বেড়ে যায়।

মিনারেল ওয়াটার: বোতলজাত মিনারেল ওয়াটারে প্রতি লিটারে ২০০ মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে যা উচ্চ রক্তচাপ রোগীদের অবশ্যই এড়িয়ে চলা উচিত। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ