সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

অনাস্থা ভোটে ইমরান খানের জয় হবে: দাবি পাক তথ্য প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

পাকিস্তানের তথ্যপ্রতিমন্ত্রী ফারুখ হাবিব দাবি করে বলেছেন, আগামীকাল প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি মানুষের আস্থা বাড়বে। তিনি অনাস্থা ভোটে বিজয়ী হবেন।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডেসাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, যারা প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গ ছেড়ে দিয়েছেন তাদের নামই রাজনীতি থেকে মুছে যাবে।

তিনি বলেন, বিরোধীরা লংমার্চ নয়, শর্ট মার্চ করছে, বিরোধীদের মিছিলের উদ্দেশ্য হল রাস্তা বন্ধ করে অবরোধ করা।

তিনি বলেছেন, সাধারণ জনগণ বিবেকহীন, স্বার্থান্বেষীদের আস্ফালন বন্ধ করতে চায়। আগামীকাল প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি মানুষের আস্থা বাড়বে। তিনি অনাস্থা ভোটে বিজয়ী হবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের জনগণকে সচেতন করেছেন, জনগণ এখন চাঙ্গামাঙ্গা রাজনীতির অবসান চায়।

সূত্র: ডেইলি জং।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ