বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

শরীরে আয়রনের ঘাটতি জানান দেবে ৫ লক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীরে আয়রনের ঘাটতিতে নারীরাই বেশি ভোগেন। পর্যাপ্ত আয়রনের অভাবে শরীরের স্বাভাবিক কার্যকলাপ বিঘ্নিত হয়। আয়রনের ঘাটতি হলে রক্ত স্বল্পতার মতো সমস্যাও দেখা যায়। তবে আয়রনের ঘাটতির বিষয়ে সবাই তেমন সচেতন নন।

আবার শরীরে আয়রনের ঘাটতি প্রাথমিকভাবে অনেকে টেরও পান না। তবে কিছু লক্ষণ দেখে সহজেই তা নির্ধারণ করা যায়। তবে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন শরীরে আয়রনের ঘাটতি রয়েছে?

এক. হঠাৎ করেই অত্যধিক ক্লান্তিতে ভুগছেন? যদিও বিভিন্ন কারণে ক্লান্তি বোধ হতে পারে। তবে কোনো কারণ ছাড়াই যদি অতিরিক্ত ক্লান্তি ঘিরে ধরে তাহলে বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। আয়রনের অভাবে শরীরের প্রতিটি অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। ফলে মাঝে মধ্যেই ক্লান্ত লাগে।

দুই. শরীরে আয়রন পরিমাণ কমে গেলে মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ কমে যায়। আর মস্তিষ্কে অক্সিজেনের অভাবে মাথা ঘোরা, মাথাব্যথা ও শারীরিক অস্বস্তি দেখা দেয়। এমনকি ঋতুস্রাব চলাকালীন নারীদের মধ্যে মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে।

তিন. নখ ভেঙে যাওয়ার বিষয়টিও কিন্তু অবহেলা করবেন না। কারণ এটিও হতে পারে আয়রনের ঘাটতির লক্ষণ। কারণ আয়রন নখের যত্ন নেয়। তবে স্বাভাবিকের তুলনায় আয়রনের পরিমাণ শরীরে কমে গেলে নখ দুর্বল হয়ে ভেঙে যেতে পারে।

চার. শরীরের সব কোষে রক্ত পরিবহণের জন্য আয়রন অপরিহার্য। আয়রনের ঘাটতি থাকলে দেহের সব কোষে সমানভাবে রক্ত পৌঁছায় না। রক্তের অভাবে ত্বক অনেক সময় ফ্যাকাশে হয়ে পড়ে। একে রক্ত স্বল্পতার লক্ষণ বলেও ধরা হয়।

পাঁচ. আয়রনের অভাবে যেহেতু শরীরের সব অংশে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হয় না, সে কারণে হতে পারে বুকে ব্যথা। এর ফলে শ্বাস নিতেও অসুবিধা হয়।

উচ্চ রক্তচাপ বা হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা না থাকলেও ঘন ঘন বুকে ব্যথা আয়রনের ঘাটতির লক্ষণ হতে পারে। তাই এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সূত্র: হেলথলাইন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ