সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

চীনে ১৩৩ যাত্রী নিয়ে বিধ্বস্ত বোয়িং-৭৩৭ বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ পূর্ব চীনে ভেঙে পড়ল একটি বিমান। ১৩৩ জন যাত্রী ছিলেন বিমানটিতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ভারতীয় সময় সোমবার দুপুরে দুর্ঘটনার খবরটি জানা যায়।

চীনের সরকারি টিভি চ্যানেল সিসিটিভি সম্প্রচার করে খবরটি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি চীনের যাত্রীবাহী বিমান সংস্থা চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারে বোয়িং-৭৩৭ বিমান।

চীনের উওজোউ শহরের কাছে গুয়াংগজি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। পাহাড়ের মধ্যে জঙ্গলে ঘেরা ওই এলাকায় বিমানটি ভেঙে পড়ার পর আগুন লেগে যায় জঙ্গলে। ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। সেগুলোতে দেখা যাচ্ছে পাহাড়ের ওই এলাকা থেকে বেড়িয়ে আসছে ধোঁয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ