সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কাগজ সংকটে পরীক্ষা বাতিল শ্রীলঙ্কায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাগজ সংকটে লাখো স্কুল শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার অভাবে অন্যান্য পণ্যের মতো প্রিন্টিং কাগজ আমদানি করতে পারছে না কলম্বো।

দেশটির পশ্চিমাঞ্চলের স্কুলগুলোতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা পেছানো হয়েছে। এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। ১৯৪৮ সালের পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।

বৈদেশিক মুদ্রার অভাবে দেশটি খাবার, জ্বালানি এবং ওষুধ কিনতে পারছে না। সংকট থেকে উত্তরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা চেয়েছে প্রেসিডেন্ট রাজাপাকসে'র সরকার। এরইমধ্যে ভারতের কাছ থেকে ১০০ কোটি ডলারের জরুরি আর্থিক সহায়তাও নিয়েছে দেশটি।

শিক্ষা কর্তৃপক্ষ বলেছে, কয়েক দিনের মধ্যে সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও কাগজের তীব্র ঘাটতির কারণে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

দেশটির পশ্চিম প্রদেশের শিক্ষা বিভাগ বলেছে, স্কুলের অধ্যক্ষরা পরীক্ষা নিতে পারবেন না। কারণ প্রয়োজনীয় কাগজ এবং কালি আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রা জোগান দিতে পারছে না সরকার। সরকারি সূত্র জানায়, এই সিদ্ধান্তের ফলে দেশটির ৪৫ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশের পরীক্ষা স্থগিত হয়ে গেছে।

বছর শেষে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণিতে উন্নীত হওয়ার যোগ্য কিনা, তা যাচাইয়ের জন্য এ ধরনের মেয়াদি পরীক্ষাগুলো ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়ার অংশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতির কারণে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ায় অত্যাবশ্যকীয় আমদানি বিঘ্নিত হওয়ায় দেশটিকে খাদ্য, জ্বালানি এবং ওষুধের মজুত কমে গেছে।

নগদ অর্থের সংকটে পড়া দুই কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটি ঘোষণা করেছে, ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ সংকট সমাধান করতে এবং রিজার্ভ বাড়াতে তারা আইএমএফের 'বেলআউট' চাইবে। শুক্রবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নিশ্চিত জানিয়েছে, বেলআউট নিয়ে আলোচনা করার জন্য রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের একটি আকস্মিক অনুরোধ বিবেচনা করছে সংস্থাটি।

এ বছর কলম্বোর প্রায় ৬৯০ কোটি ডলার ঋণ পরিশোধ করা প্রয়োজন। তবে ফেব্রুয়ারির শেষ নাগাদ এর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৩০ কোটি ডলার।

পণ্য সংকটে দেশটির মুদি দোকান এবং তেলের জন্য সারাদেশে দীর্ঘ লাইন পড়েছে। সরকার বিদ্যুৎ এবং গুঁড়া চিনি, মসুর ডাল এবং চালের রেশনিং চালু করেছে। শ্রীলঙ্কা চলতি বছরের শুরুর দিকে তার অন্যতম ঋণদাতা চীনের কাছে ঋণ আদায় বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। তবে বেইজিং থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা বাংলাদেশ থেকেও ২৫ কোটি ডলার ঋণ নিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ