বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা

আবারো স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানায়, স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন লোক জোর করে তাদের তুলে গ্যারেজের ভেতরে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে।

শনিবার দুপুরে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, ধর্ষণের ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

‘অভিযুক্তরা হলেন- কামরুল, জীবন, সুমন ও আলা। ধর্ষণের শিকার ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।’

এনটি