বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

ধোঁকার এই জীবনে হতাশা নয়, ভরসা রাখুন: মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

প্রিয় ভাইয়েরা! যারা নিজেদের নফসের কথা মেনে জীবন পরিচালনা করে। আল্লাহ তায়ালার জিকির থেকে নিজেদেরকে দূরে রাখে। আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে ইরশাদ করেছেন, وَمَنۡ ‌أَعۡرَضَ عَن ذِكۡرِي فَإِنَّ لَهُۥ مَعِيشَةٗ ضَنكٗا وَنَحۡشُرُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَعۡمَىٰ

এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করবো।

قَالَ رَبِّ لِمَ حَشَرۡتَنِيٓ أَعۡمَىٰ وَقَدۡ كُنتُ بَصِيرٗا সে বলবে, হে আমার পালনকর্তা! আমাকে কেনো অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো চক্ষুমান ছিলাম।

قَالَ كَذَٰلِكَ أَتَتۡكَ ءَايَٰتُنَا فَنَسِيتَهَاۖوَكَذَٰلِكَ ٱلۡيَوۡمَ تُنسَىٰ আল্লাহ তায়ালা বলবেন, এমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিলো, অতপর তুমি সেগুলি ভুলে গিয়েছিলে। তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হবে। সুরা তোয়া—হা: আয়াত—১২৪—১২৬

অর্থাৎ, যারা আল্লাহ তায়ালাকে ভুলে এই ধোঁকাবাজ দুনিয়ার মোহে পড়ে জীবন যাপন করবে আল্লাহ তায়ালা বলেন, আমি তার জীবিকার পথ সংকীর্ণ করে দিবো। তার বুক সংকীর্ণ হয়ে যাবে। তার অন্তর বন্ধ হয়ে যাবে। সে বাস্তব সুঘ্রাণ থেকে বঞ্চিত থাকবে। তার আঁচল কখনো তাজা গোলাপের সুঘ্রাণ দ্বারা সিক্ত হবে না।

সে সর্বদাই কাগজের গোলাপকে ফুলের গোলাপ মনে করে সুঘ্রাণ নেওয়ার চেষ্টা করবে। সে বড়ই গাছের পাতা দ্বারা নিজেকে মেহেদী পাতার রঙে রঙীন করতে চাইবে। মরুভূমিকে ফুলের বাগান মনে করে নিজের মনকে ধেঁাকা দেওয়ার চেষ্টা করবে। সে কখনো মূল লক্ষ্য ও গন্তব্যে পৌঁছতে পারবে না।

মোটকথা, যে ব্যক্তি নিজের নফসের চাহিদা পুরা করার জন্য নিজের জীবনকে মূল লক্ষ্য ও উদ্দেশ্যে পরিণত করবে, আল্লাহ তায়ালা তাকে অল্প সময়ের জন্য তাকে দুনিয়ার উপভোগের সামগ্রী প্রদান করবেন।

আল্লাহ তায়ালা তাদের প্রসঙ্গে ইরশাদ করেন, مَن ‌كَانَ ‌يُرِيدُ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيۡهِمۡ أَعۡمَٰلَهُمۡ فِيهَا وَهُمۡ فِيهَا لَا يُبۡخَسُونَ যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্যই কামনা করে, আমি দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল পুরাপুরি দিয়ে দিবো। এবং এতে তাদের প্রতি বিন্দু পরিমানও কমতি করা হয় না।

أُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ لَيۡسَ لَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا ٱلنَّارُۖ وَحَبِطَ مَا صَنَعُواْ فِيهَا وَبَٰطِلٞ مَّا كَانُواْ يَعۡمَلُونَ এরাই হলো সেসব লোক, পরকালে যাদেà¦