বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অন্ধ ব্যক্তির আযান দেয়া কি সহীহ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমাদের এলাকায় এক অন্ধ ব্যক্তি গত কয়েক বছর যাবৎ আযান দিচ্ছে। সে সুন্নত তরীকায় আযান দিয়ে থাকে। গত কয়েক দিন থেকে এলাকার কিছু লোক বলতে লাগল, অন্ধ ব্যক্তির আযান সহীহ হয় না। এখন আমার জানার বিষয় হল, অন্ধ ব্যক্তির আযান কি সহীহ?

জবাব: হ্যাঁ, অন্ধ ব্যক্তির আযান সহীহ। হযরত উরওয়া রা. থেকে বর্ণিত, তিনি বলেন- أَنّ ابْنَ أُمِّ مَكْتُومٍ، كَانَ يُؤَذِّنُ لِلنّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ وَكانَ أَعْمَى.

হযরত ইবনে উম্মে মাকতুম রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমানায় আযান দিতেন, আর তিনি ছিলেন অন্ধ। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২২৬৫)

অবশ্য অন্ধ ব্যক্তি যথা সময়ে আযান দেওয়ার ব্যাপারে ভুল করতে পারে। তাই চক্ষুষ্মান ব্যক্তি থাকলে তার আযান দেওয়াই উত্তম। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন- مَا أُحِبّ أَنْ يَكُونَ مُؤَذِّنُوكُمْ عُمْيَانَكُمْ.

তোমাদের মধ্যে কোনো অন্ধ ব্যক্তি মুআযযিন হবে তা আমি পছন্দ করি না। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২২৬৬

মাবসূত, সারাখসী ১/২৩৭; বাদায়েউস সানায়ে ১/৩৭৩; আলমুহীতুল বুরহানী ২/৯৫; আলবাহরুর রায়েক ১/২৬৫; রদ্দুল মুহতার ১/৩৯১

(আল কাউসার থেকে নেওয়া)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ