বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঘর মেরামত করে ভাড়ার টাকা থেকে কেটে নিতে পারবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক ব্যক্তি একটি টিনশেড বাসা ভাড়া নিয়েছেন। পরিবার নিয়ে সেখানে থাকেন। বাসার রান্নাঘরটি ছোট। তাতে রান্নার কাজকর্ম ও প্রয়োজনীয় সামানা রাখতে কষ্ট হয়।

ঘরটি প্রশস্ত করার জন্য মালিককে বললে তিনি অস্বীকার করলেন। এবং ভাড়াটিয়াকে বললেন, আপনি পারলে প্রশস্ত করে নিন। আমি এর খরচ দিতে পারব না। এমনকি পরবর্তীতেও এর খরচ আমি দেব না। সম্পূর্ণ খরচ আপনার থেকেই যাবে। ভাড়াটিয়া নিজ খরচে রান্নাঘরটি প্রশস্ত করে নেন। প্রশ্ন হল, ভাড়াটিয়া মাসিক ভাড়া থেকে ঐ খরচ রেখে দিতে পারবে কি না?

উত্তর প্রশ্নের বিবরণ অনুযায়ী যেহেতু মালিক পূর্ব থেকেই খরচ দিতে অস্বীকৃতি জানিয়েছেন তাই এ সংক্রান্ত খরচ মালিক দিতে বাধ্য নন। তার সম্মতি ছাড়া ঐ খরচ মাসিক ভাড়া থেকে কর্তন করা জায়েয হবে না। তবে বাসার মালিকের ক্ষতি না করে ভাড়াটিয়া বর্ধিত অংশের মালামাল (যা সে নিজে লাগিয়েছে) খুলে নিয়ে যেতে পারবে। অথবা মালিক সম্মত হলে তার কাছে তা বিক্রিও করা যেতে পারে।

-আলমুহীতুল বুরহানী ১১/৩৬৪; বাদায়েউস সানায়ে ৪/৭০; ফাতাওয়া খানিয়া ২/৩৫২; রদ্দুল মুহতার ৬/৭৯-৮০; মাজাল্লাহ পৃ. ১০০, মাদ্দা : ৫৩০; শরহুল মাজাল্লাহ ২/৬২৬, ৬২৪; তানকীহুল ফাতাওয়াল হামীদিয়্যাহ ২/১৫৩। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ