শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার ৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি  মদিনায় নতুন সমাজ ও মসজিদে নববির প্রতিষ্ঠা

ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে ১২ লাখ মানুষ: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রায় ১২ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার সর্বশেষ পরিসংখ্যানের বরাতে বলেন, ইউক্রেন ছেড়ে পালিয়ে আসা মানুষের অর্ধেকই প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। দেশটিতে ৬ লাখ ৫০ হাজার ইউক্রেনিয়ান আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, অন্যদের মধ্যে দেড় লাখ মানুষ আশ্রয় নিয়েছে হাঙ্গেরিতে, বাকিরা ইউরোপের অন্যান্য দেশে। ইউক্রেনের প্রতিবেশী মলদোভা, স্লোভাকিয়া, রোমানিয়ায় বিপুল শরণার্থী আশ্রয় নিয়েছে।

ইউক্রেনের ভেতর ও বাইরে এখনো অনেক মানুষ আশ্রয়ের খোঁজ করছেন বলে জানায় ইউএনএইচসিআর। তাদের সুরক্ষা ও সহায়তা তাগিদ দিচ্ছে সংস্থাটি। ইউএনএইচসিআর বলছে, চার কোটি ৪০ লাখ জনসংখ্যার ইউক্রেনের পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে প্রায় ৪০ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ