শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার ৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি  মদিনায় নতুন সমাজ ও মসজিদে নববির প্রতিষ্ঠা

যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেবে ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন।

তিনি বলেছেন, আমরা জানি এই দ্বন্দ্ব শেষ হয়নি। এটিও খুব স্পষ্ট, পুতিন যে যুদ্ধটি শুরু করেছেন, দ্রুত তা বন্ধ না করলে তার বিরুদ্ধে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।

মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই সমন্বয়ের জন্য ধন্যবাদ। আমরা একসঙ্গে রেকর্ড সময়ে নিষেধাজ্ঞার নকশা, বিকাশ এবং স্থাপন করেছি। পুতিনকে তার যুদ্ধের মূল্য দিতে বাধ্য করার জন্য আমরা একমত। আমরা এই বিষয়গুলো হালকাভাবে নেইনি। তবে এটি স্পষ্ট যে আমাদের কাজ করা দরকার।

ফন ডেয়ার লাইয়েনের বক্তব্যের পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার প্রশংসা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, এই ইউনিয়ন শক্তিশালী। এটি ঐক্যবদ্ধ এবং সেভাবেই কাজ করছে।

তিনি আরও সতর্ক করে বলেন, ইউক্রেনের যুদ্ধ খুব তাড়াতাড়ি নাও শেষ হতে পারে। এটি শেষ না হওয়া পর্যন্ত মার্কিন ও ইউরোপীয় মিত্রদের অবশ্যই রাশিয়ার ওপর কঠোর চাপ বজায় রাখতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ