শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার ৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি  মদিনায় নতুন সমাজ ও মসজিদে নববির প্রতিষ্ঠা

যুদ্ধ করতে দেশে ফিরেছে ইউক্রেনের ৬৬ হাজার নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যদিও রাশিয়ার সামরিক শক্তির কাছে ইউক্রেনের সামরিক শক্তি খুবই নগণ্য; তারপরও ইউক্রেনের জনগণের মনোবলে কোনো ঘাটতি নেই। আর এ কারণেই সমূহ বিপদ জেনেও নিজের দেশের জন্য যুদ্ধ করতে বিদেশ থেকে দেশে ফিরেছে ইউক্রেনের ৬৬ হাজারেরও অধিক নাগরিক।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এক টুইটবার্তায় এ তথ্য জানান।

ওলেক্সি বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশ থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজার ২২৪ জন। রুশ বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতেই তারা দেশে ফিরেছেন। আমরা অপরাজেয়!

এদিকে মানবিক দিক বিবেচনায় নিয়ে বেসামরিক জনগণকে সরিয়ে নিতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা এলাকা থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নিতে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ