শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার ৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি  মদিনায় নতুন সমাজ ও মসজিদে নববির প্রতিষ্ঠা

যাত্রাবাড়ীতে অভিযান: ৬০ ব্যারেল ভোজ্যতেল জব্দ, দোকান সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সয়াবিন তেলের অতিরিক্ত দাম নেয়ার দায়ে রাজধানীর যাত্রাবাড়ীতে এক ডিলারের দোকান সিলগালা করা হয়েছে। একইসঙ্গে দোকানের ৬০ ব্যারেল ভোজ্যতেল জব্দ এবং দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে শনিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এক অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, সরকার–নির্ধারিত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪৩ টাকা। কিন্তু আবুল খায়ের ট্রেডার্স নিচ্ছিল প্রতি লিটারে ১৭৩ টাকা। সরকার মিলমালিকসহ সবার সঙ্গে বসে সয়াবিনের প্রতি লিটারের দাম ১৪৩ টাকা নির্ধারণ করেছে। সেখানে এক লিটারে ৩০ টাকা বেশি মানে অনেক বেশি। এটা অসহনীয়।

এখানে কারসাজি হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে সয়াবিন ও পামওয়েল তেল বড় কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকেই সবাই কেনে। প্রতিবছর আমরা খুচরা পর্যায়ে দেখি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এবার সাপ্লাই চেইনের ওপরের পর্যায়ে কাজ করছি। অসাধু চক্রের কারসাজির পরিপ্রেক্ষিতে তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা তথ্য নিচ্ছি।

আগামী দুই-তিন দিনের মধ্যে আমরা তা পাবো। অসাধুতা করলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, এ ধরনের অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে জিরো টলারেন্স।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ