বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

দুই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশে ৮৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক হাজার ১২ জন নিহত এবং এক হাজার ১৪৬ জন আহত হয়েছেন।

এর মধ্যে ৩৫৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ৪০৩ জন, যা মোট নিহতের ৩৯ দশমিক ৮২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪২ দশমিক ২১ শতাংশ। দুর্ঘটনায় ২০২ পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৯ দশমিক ৯৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ১৪৭ জন, যা ১৪ দশমিক ৫২ শতাংশ।

একই সময়ে ১২ নৌ-দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। ২৬ রেল দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। শনিবার গণমাধ্যমে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংগঠনের দেওয়া তথ্য অনুসারে, দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়- নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ৪০৩ (৩৯ দশমিক ৮২), বাসযাত্রী ৬৬ (৬ দশমিক ৫২), ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-ট্রাক্টর-ট্রলি-লরি যাত্রী ৫৭ (৫ দশমিক ৬৩), মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স যাত্রী ২৫ (২ দশমিক ৪৭), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ১৮১ (১৭ দশমিক ৮৮), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র-চান্দের গাড়ি-টমটম-ডাম্পার-পাওয়ারটিলার) ৪৮ (৪ দশমিক ৭৪) এবং প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল আরোহী ৩০ জন (২ দশমিক ৯৬ শতাংশ)।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ