বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

রাশিয়ায় বিবিসির সম্প্রচার নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রিটিশ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে (বিবিসি) রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রুশ যোগাযোগ কর্তৃপক্ষের নির্দেশে বিবিসির রাশিয়ান পরিষেবাসমূহ সীমিত করা রয়েছে।

বিবিসি ছাড়াও আরও দুটি গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে রাশিয়া। নিষিদ্ধ হওয়া গণমাধ্যমগুলো হলো- মেডুজা এবং রেডিও লিবার্টি।

এর মধ্যে মেডুজা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশ লাটভিয়া ভিত্তিক সংবাদ সরবরাহকারী অনলাইন সংবাদমাধ্যম। রাশিয়ান এবং ইংরেজি ভাষায় সংবাদ পরিবেশন করে তারা।

এছাড়া রেডিও লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থা। পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলোর সংবাদ সম্প্রচার করার পাশাপাশি তথ্য সংগ্রাহ ও বিশ্লেষণ করে থাকে সংস্থাটি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ