শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত ইসলামী আন্দোলন কুমিল্লা সদর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার

বিশ্বে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের লাগাম কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যু আক্রান্তের সারি দীর্ঘ হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কিছুটা কমেছে। যদিও এ সময় শনাক্ত বেড়েছে। অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে।

বাংলাদেশ সময় শুক্রবার (৪ মার্চ) সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ১০৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৭৫৩ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ৬৮২ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৪৭৭ জন আক্রান্ত হন। এ সময়ে মারা গেছেন ৭ হাজার ৫৬৭ জন। আগের দিনের তুলনায় সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু।

বৃহস্পতিবার (৩ মার্চ) ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৫ লাখ ৭৮ হাজার ২৩০ জন। এ সময়ে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৭৩৩ জনের। এর আগের দিন বুধবার (২ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৩ লাখ ৩৭ হাজার ৩৯৮ জন আক্রান্ত হন। এ সময়ে মৃত্যু হয়েছিল ৬ হাজার ৮১৩ জনের।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৫৭০ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮১ হাজার ৭২৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৫১ হাজার ২৬২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৬২০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৬ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫০ হাজার ৬৪৬ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ