শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত ইসলামী আন্দোলন কুমিল্লা সদর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার

বাংলাদেশের ওপর করোনা নিষেধাজ্ঞা তুলল ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশকে সবুজ তালিকাভুক্ত হিসেবে বিবেচনা করে করোনা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স।

দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্ত ৩ মার্চ থেকে কার্যকর হবে৷ এর ফলে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যারা ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রেজেনেকা এবং জনসনের ভ্যাকসিন দিয়েছেন তাদের ফ্রান্সে পৌঁছানো এবং ত্যাগ করার জন্য আর করোনা পরীক্ষার প্রয়োজন হবে না।

বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর জন্য টিকা গ্রহণের একটি প্রমাণই যথেষ্ট হবে।

এদিকে, বাংলাদেশ থেকে টিকাবিহীনদের ফ্রান্স ভ্রমণের পরীক্ষার (আরটি-পিসিআর) বাধ্যবাধকতা থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্যারিসে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের ফ্রান্স ভ্রমণে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ