শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন কুমিল্লা সদর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার ৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

জুমার নামাজে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জুমার নামাজে সেজদারত অবস্থায় হারুনুর রশীদ হারুন (৭০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার উপজেলার রবির বাজার জামে মসজিদে নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

নিহত হারুন রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের বাসিন্দা।

সেজদারত অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রবির বাজার জামে মসজিদ কমিটির সভাপতি নওয়াব আলী আব্বাস খান।

মসজিদ কমিটি জানায়, জুমার নামাজের দ্বিতীয় রাকাতের সেজদা দিতে গেলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে মুসল্লিরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ