বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফা আলোচনায় বসবে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফায় আলোচনা বসবে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজকে এক টেলিফোন বার্তায় এই তথ্য জানিয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, আগামী রোববার এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের প্রতিনিধি দলের দ্বিতীয় দফার বৈঠক বৃহস্পতিবার বেলারুশে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের একজন প্রতিনিধি বলেন, ইউক্রেন যে দাবিগুলো উত্থাপন করেছে রাশিয়া সেগুলো মেনে নেয়নি। তবে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডরের প্রস্তাবে উভয়ক্ষ সম্মতি দেন।

আলোচনা শেষে গণমাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার অনুমতি দিতে সম্ভাব্য সাময়িক একটি অস্ত্রবিরতির ব্যাপারে সম্মত হয়েছে দুই পক্ষ। তিনি আরও বলেন, সব জায়গায় নয়, শুধু যেসব জায়গায় মানবিক করিডর আছে, সেগুলোতেই এ অস্ত্রবিরতি কার্যকর হবে। সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময়টুকুতে অস্ত্রবিরতি কার্যকর রাখা সম্ভব হবে।

পরে এক টুইট বার্তায় ইউক্রেনের জ্যেষ্ঠ এই সরকারি কর্মকর্তা বলেন, দুর্ভাগ্যজনকভাবে ইউক্রেন যা চায় সেটা হয়নি। শুধুমাত্র মানবিক করিডরের বিষয়টি সমাধান হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ