শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত ইসলামী আন্দোলন কুমিল্লা সদর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (২ মার্চ) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৩ মার্চ) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৯ হাজার ১৩৯ পিস ইয়াবা, ২০৫ গ্রাম (১১০ পুরিয়া) হেরোইন ও ২৪ কেজি ৮৯৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ