শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত ইসলামী আন্দোলন কুমিল্লা সদর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার

মাদানীনগর মাদরাসার আবনা ও ফুযালা সম্মেলন ৬ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম বিশ্বরোডের উত্তর পার্শ্বে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদরাসায় আবনা ও ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৬ মার্চ রোববার মাদরাসায়ই অনুষ্ঠিত হবে এ ফুযালা সম্মেলন।

ভারতের দারুল উলুম দেওবন্দের মূলনীতির আলোকে মাওলানা ইদ্রিস সন্দ্বীপি ১৯৮৪ সালের ৩১ ডিসেম্বর এ মাদরাসা প্রতিষ্ঠা করেন। এর ভিত্তি প্রস্তর করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের তৎকালীন সভাপতি আল্লামা আসআদ মাদানি রহ.। মাত্র ১৬ জন ছাত্র নিয়ে এই মাদ্রাসার প্রথম শিক্ষাবর্ষ শুরু হয়।

প্রতিষ্ঠাতা মাওলানা ইদ্রিস সন্দ্বীপি নিজ এলাকায় ৩০ বছর ধর্মীয় শিক্ষাদানে ব্যয় করার পর ঢাকার কাচপুর ব্রিজের অদূরে নিমাইকাশারী এলাকায় পৌছে সেখানে এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

বর্তমানে এটিই মাদানীনগর হিসেবে খ্যাত। এ মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে ১৯৯৫ পর্যন্ত তিনি পরিচালকের দায়িত্ব পালন করেন। তারপর পরিচালনার দায়িত্ব পান হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপি। প্রায় চার বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে তিনটি ছাত্রাবাস ও একটি তিন তলা বিশিষ্ট আধুনিক নির্মাণ শিল্পে সমৃদ্ধ মসজিদ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ