শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত ইসলামী আন্দোলন কুমিল্লা সদর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার

বেসরকারি ব্যাংকে বেতনের পার্থক্য ৪৮ গুণেরও বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসরকারি ব্যাংকগুলোতে নিম্ন এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেতনের পার্থক্য ৪৮ গুণেরও বেশি। এ তথ্য হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ তথ্য তুলে ধরা হয়। বেতন কাঠামো-সংক্রান্ত প্রজ্ঞাপন নিয়ে জারি করা রুলের শুনানি বুধবার পর্যন্ত মুলতুবি করে হাইকোর্ট।

এর আগে গত ২০শে জানুয়ারি প্রথমবারের মতো ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন ২৮ হাজার টাকা বেঁধে দিয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে চাকরি থেকে কাউকে বাদ দেয়া যাবে না বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

সেখানে বলা হয়, চলতি বছরের মার্চ থেকে এই নির্দেশনা কার্যকর হবে। পরে বেসরকারি ব্যাংকগুলোর ন্যূনতম বেতন কাঠামোর নির্দেশনার কিছু শর্ত আংশিক শিথিল করে ১লা ফেব্রুয়ারি এ সংক্রান্ত আরেকটি সার্কুলার জারি করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ