শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত ইসলামী আন্দোলন কুমিল্লা সদর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার

বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের দ্বিতীয় দফা আলোচনা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক টুইট বার্তায় জানিয়েছেন, তিনি ও অন্যান্য কর্মকর্তারা রাশিয়ান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

টুইট বার্তায় তিনি উল্লেখ করেছেন, আলোচ্যসূচির রয়েছে- অবিলম্বে যুদ্ধবিরতি, অস্ত্রসংবরণ এবং ধ্বংস হয়ে যাওয়া বা ক্রমাগত গোলাগুলির ভেতর থাকা গ্রাম-শহর থেকে বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর।

এক সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে দেখা গেছে, ইউক্রেনীয় প্রতিনিধিদল একটি কনফারেন্স রুমে প্রবেশ করছে এবং সেখানে রাশিয়ান প্রতিনিধিদল উপস্থিত আছেন। আলোচনা শুরু করার আগে ২ দলকে করমর্দন করতে দেখা গেছে।

এর আগে গত সোমবার ২ দেশের প্রতিনিধিরা বেলারুশের গোমেলে প্রথম দফা আলোচনায় বসেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ