শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত ইসলামী আন্দোলন কুমিল্লা সদর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার

বাংলাদেশি দর্শনে দেশের মানুষকে বিএনপি একত্র করতে পারবে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশি দর্শনের মধ্য দিয়ে দেশের সব মানুষকে বিএনপি একত্র করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, এই বাংলাদেশি দর্শনের মধ্য দিয়ে আমাদের দেশের সব মানুষকে একত্র করতে সক্ষম হবো। আমরা বিভাজনের রাজনীতি করি না।

আমরা সব সময়ে ঐক্যের রাজনীতি করি। বাংলাদেশকে যদি সমৃদ্ধ করতে হয়, বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় তাহলে এখানে অবশ্যই একটা ইস্পাতকঠিন ঐক্য দরকার আছে সব বাংলাদেশিদের মাঝে।’

আজ বৃহস্পতিবার ঢাকার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরোর প্রতি বিএনপির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করে মূল প্যান্ডেলে তিনি এসব কথা বলেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ফখরুল বলেন, ‘এখানে ধর্মের মধ্যে যে হানাহানি সেই হানাহানি বাংলাদেশে সবচেয়ে কম। এটা বাস্তবতা। কিছু সংখ্যক কুচক্রি আছেন তারা মাঝে-মধ্যে বিভাজন করার সৃষ্টি করে।

কিন্তু বাংলাদেশি মানুষ আজীবন হাজার বছর করে এখানে একই সাথে ভাইয়ের মতো বাস করেছে। বৌদ্ধ ধর্মের একটা প্রভাব শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সকল জায়গায় একটা বড় রকমের প্রভাব সৃষ্টি করেছিলো-এটা হচ্ছে শান্তির ধর্ম, এটা হচ্ছে কল্যাণের ধর্ম, মানুষের কল্যাণের জন্য এই ধর্ম প্রচার করা হয়।’

এদিন প্রতিনিধি দলে ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, সুশীল বড়ুয়া, মহানগর বিএনপির হাবিবুর রশীদ হাবিব ও ইউনুস মৃধাসহ প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ