শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত ইসলামী আন্দোলন কুমিল্লা সদর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার

ছাত্রসমাজকে মাদকের দিকে ঠেলে দিবেন না: খেলাফত ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন
সংগঠনের অব্যাহত প্রতিবাদ স্বত্ত্বেও অবাধে মদ বিক্রি লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত থেকে সরে না আসায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, মদের লাইসেন্স প্রদানের মাধ্যমে ছাত্র সমাজকে মাদকাসক্ত হতে সাহায্য করছে সরকার। যার প্রতিফল পুরো শিক্ষা সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়া। এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, সরকার একদিকে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা মাদকবিরোধী অভিযান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামক প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা ব্যায় করছে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে। আর অন্য দিকে নিজেরাই আবার নামক মাদকের লাইসেন্স প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করেছে, যা স্ববিরোধী।

তারা বলেন, বিশেষ করে মদসহ বিভিন্ন মাদকদ্রব্যের ছোবলে আক্রান্ত হয়ে আছে উঠতি বয়সী তরুণ তরুণীরা। আর এই সকল তরুণ তরুণীদের অধিকাংশই বিভিন্ন স্কুল, কলেজ ও ভার্সিটি পড়ুয়া। অহরহ এলএসডি, ইয়াবা ও বিদেশি মাদকসহ মাদক সেবনকারী শিক্ষার্থীরা গ্রেফতার হচ্ছে যাদের সবাই বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে একটা অংশ মাদকের দিকে ঝুঁকে আছে। যারা কিনা সুযোগ পেলেই মাদক সেবন করছে, ঠিক সেই মুহূর্তেই সরকার মদ মক মাদকের লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেছে যা জাতির ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

সরকারের প্রতি আহবান জানিয়ে বিবৃতিতে তারা আরও বলেন, রাজস্ব বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতির অজুহাত দেখিয়ে মদের লাইসেন্স প্রদান করার মাধ্যমে ছাত্রসমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে শিক্ষার্থীদের জীবন নষ্ট করবেন না।

মাদকের কারণে সমাজে বিভিন্ন অপরাধ মূলক কাজ হয়ে থাকে। ৯২ ভাগ মুসলমানের দেশে কোরআন বিরোধী কোনো সিদ্ধান্ত দেশের সচেতন ছাত্র সমাজ মেনে নিবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ