শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত ইসলামী আন্দোলন কুমিল্লা সদর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নেপালে হিমবাহধস: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার  সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসরে নতুন বার্তা ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে দুই ফিলিস্তিনি তরুণের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলায় এক কিশোরসহ দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এসময় অপর একজন আহত হয়েছেন। এছাড়া, হানাদার সেনারা আট ফিলিস্তিনিকে ধরে দিয়ে গেছে।

ইরানের ইংরেজি স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, গতকাল দিবাগত রাত ১টা জেনিন শরণার্থী শিবিরে হামলা নৃশংস হামলা চালিয়ে হামাস নেতা জামাল আবু আল হাইজা ও তার ছেলে ইমাম আল দীনকে গ্রেফতার করে ইসরাইলি সেনারা।

এসময় ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করতে তাদের লক্ষ্য করে গুলি চালায় দখলদার বাহিনী। এতে ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্য আবদুল্লাহ আল হুসাইরি শাহাদতবরণ করেন। এসময় অপর দুই ফিলিস্তিনি আহত হন।

গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে জেনিন হাসপাতালে নেওয়া হলে শাদি খালেদ নাজম নামে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শ্রমিক মারা যান।

আজ শহীদ দুই ফিলিস্তিনির কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। পরে তাদেরকে দাফন করা হয়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ