মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত

যুদ্ধের জেরে রাশিয়া-ইউক্রেন কোন দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় না তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সোমবার ফের বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের জেরে কোনো দেশের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করতে চায় না তুরস্ক। তিনি দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চান। খবর রয়টার্সের।

যুদ্ধ বন্ধে তুরস্ক ১৯৩৬ সালের মন্ট্রিক্স সনদের আওতায় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ওই সনদ অনুযায়ী, যুদ্ধ চলাকালে তুরস্কের প্রণালী দিয়ে বিদেশি যুদ্ধজাহাজ চলাচলে বাধা দিতে পারবে তুরস্ক। রাশিয়া ও ইউক্রেনের সাথে তুরস্কের জলসীমা রয়েছে এবং দুই দেশের সাথেই তুরস্কের সম্পর্ক ভালো।

ন্যাটোর মিত্র তুরস্ক রবিবার রাশিয়ার অভিযানকে ‌‘যুদ্ধ’ বলে অভিহিত করে। ইউক্রেনের বিষয়ে ‘সিদ্ধান্তহীনতায়’ ভোগার জন্য এরদোয়ান যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সমালোচনা করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ