মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত

জাতিসংঘের ১২ রুশ কর্মী বহিষ্কার ও যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কূটনীতিক বহির্ভূত কার্যকলাপের অভিযোগে জাতিসংঘের ১২ রুশ কর্মীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। তাদেরকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মার্কিন উপ রাষ্ট্রদূত রিচার্ড মিলস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানান।

তিনি বলেন, যেসব কূটনীতিকের যুক্তরাষ্ট্র ছাড়ার কথা বলা হয়েছে, তারা এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা কূটনীতিক হিসেবে তাদের দায়িত্ব ও বাধ্যবাধকতা অনুসারে ছিল না।

অবশ্য জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, বহিষ্কারের বিষয়ে মিলসের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’।

জাতিসংঘে মার্কিন মিশন এক বিবৃতিতে বলেছে, ওই ১২ জন রুশ কূটনীতিক গোয়েন্দা সংস্থার সদস্য। তারা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতিকূল গুপ্তচরবৃত্তিমূলক কার্যকলাপে লিপ্ত হয়েছেন। তারা যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগের অপব্যবহার করেছেন।

মার্কিন মিশনের মুখপাত্র অলিভিয়া ডাল্টন বলেন, আমরা সদর দফতরের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নিচ্ছি। এ সিদ্ধান্তটি বেশ কয়েক মাসের কার্যক্রমের ভিত্তিতে নেওয়া হয়েছে।

এদিন জাতিসংঘে পূর্ববর্তী প্রেস ব্রিফিংয়ে নেবেনজিয়া বহিষ্কারের খবর প্রথম জানান। তিনি বলেছিলেন, তিনি জানেন না কোন ১২ জন কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা জাতিসংঘে রাশিয়ান মিশন পরিদর্শন করেছেন এবং আগামী সোমবারের (৭ মার্চ) মধ্যে তাদের দেশ ত্যাগ করার দাবিতে একটি চিঠি দিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ