মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত

ইউক্রেনে ২৪ ঘণ্টার মধ্যেই ফুরিয়ে যাবে হাসপাতালগুলোর অক্সিজেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আর মাত্র ২৪ ঘণ্টা। তার পরই ফুরোবে ইউক্রেনের সমস্ত হাসপাতালগুলোর অক্সিজেনের সরবরাহ। এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর ফলে হাসপাতালগুলোতে গুরুতর অবস্থায় ভর্তি হাজারো মানুষের প্রাণ সংশয়ের আশঙ্কা আছে বলেও বার্তা দিল সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস গ্যাব্রেয়েসাস এবং ইউরোপের আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগে একটি যৌথ বিবৃতিতে জানান, ইউক্রেনে অক্সিজেন সরবরাহ নিয়ে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বেশির ভাগ হাসপাতালেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে মজুত থাকা অক্সিজেন ফুরোবে। কিছু হাসপাতালে ইতোমধ্যেই অক্সিজেন ফুরিয়েছে। এর ফলে ভর্তি হাজারো মানুষের প্রাণ সংশয়ের আশঙ্কা আছে।

এই মুহূর্তে ইউক্রেনে ১ হাজার ৭০০ মানুষ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এ ছাড়াও অন্যান্য মারণরোগে এবং রাশিয়ার আগ্রাসনের মুখে পড়ে আহত হওয়া সেনাসদস্যরাও হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে ইউক্রেনে মেডিক্যাল অক্সিজেনের চাহিদাও আগের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, তারা ইতোমধ্যেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রতিবেশী পোলান্ড দেশের মাধ্যমে বেশিমাত্রায় মেডিক্যাল অক্সিজেন সরবরাহের উপায় খুঁজছে।

এছাড়াও বিদ্যুৎ এবং পানি সরবরাহের ঘাটতির কারণে মানুষ ব্যাপকভাবে সমস্যার মুখে পড়েছেন। পাশাপাশি প্রায় ৫ লাখ মানুষ ইতোমধ্যেই ইউক্রেন ছেড়ে চলে গেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ