শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

আমরা কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়তে চাই: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা লেখাপড়া শেষ শুধু চাকরি না খুজে যেন কর্মসংস্থান তৈরী করতে পারেন। উদ্যোক্তা হতে পারেন। সুনাগরিক হতে পারেন- এমন কর্মপোযোগি শিক্ষা ব্যবস্থাই আমরা গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের সন্তানরা আমাদের চেয়ে আরও ভালো থাকুক।

তিনি আজ মঙ্গলবার (১লা মার্চ) সকালে নেত্রকোনার চল্লিশার হেনা ইসলাম ডিগ্রী কলেজের উন্নয়ন কাজে পরিদর্শন শেষে এক আলোচানা সভায় তিনি এসব কথা বলেন।

দীপু মনি আরও বলেন, শেখ হাসিনা যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সর্বক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নয়ন করেছেন। আমরা চাই উন্নয়ন। আমাদের যত অর্জন- ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন সবকিছুই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগের হাত ধরেই আমরা স্বপ্নের সোনার বাংলায় পৌঁছে যাব। বার বার শেখ হাসিনার সরকার যাতে থাকে এজন্য সকলের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী ।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর শিক্ষামন্ত্রী শহরের মোক্তারপাড়ার ঈদগা মাঠে আয়োজিত নেত্রকোনা সদর ও পৌর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ