বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

আইএবি ঢাকা মহানগর উত্তরে দাওয়াতী মাসের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মঙ্গলবার (১ মার্চ) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাস (১-৩১মার্চ) ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখা নগরীর হাতিরঝিল থানায় কার্যক্রমটির শুভ উদ্বোধন করা হয়েছে।

হাতিরঝিল থানা সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

ঐতিহাসিক বাইতুল আজিম শহীদি মসজিদ চত্বরে কার্যক্রমটির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন পরশ, সহকারী অর্থ সম্পাদক রাকিবুল হাসান সহ স্থানীয় থানা নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন স্বতস্ফূর্তভাবে সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ