সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের

যে কারণে ইউক্রেন প্রেসিডেন্টের উদাহরণ টানলেন সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ভোট বর্জন নিয়ে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদাহরণ টেনেছেন। নতুন সিইসির ভাষ্য, ভোটের মাঠ ছাড়া যাবে না। মাঠে থাকতে হবে।

সোমবার দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে বিএনপির ভোট বর্জন সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে নতুন সিইসি ইউক্রেন-রাশিয়ার আগ্রাসন আর যুদ্ধের চলমান ঘটনাপ্রবাহ টেনে আনেন।

সিইসি বলেন, ‘মাঠ ছেড়ে চলে গেলে হবে না। মাঠে থাকবেন। কষ্ট হবে। জেলেনস্কি হয়ত দৌড়ে পালিয়ে যেতে পারতেন। তিনি পালাননি। তিনি (জেলেনস্কির) বলেছেন- রাশিয়ার সঙ্গে যুদ্ধ করব। তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরোধ যুদ্ধ করে যাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। যেখানেই প্রতিদ্বন্দ্বিতা হয়, কিছুটা ধস্তাধস্তি হয়।’

নির্দলীয় সরকারের অধীনে না হলে আগামীতে কোনো নির্বাচনে যাবে না তারা। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাবিবুল আউয়ালের উত্তর, ‘বিএনপি যদি এমন ঘোষণা দিয়েও থাকে, আমরা কি তাদের চা খাওয়ার আমন্ত্রণ জানাব না? কোনো কথাই শেষ কথাই নয়।আমরা তো তাদের চা খেতে আমন্ত্রণ জানাতেও পারি।’

বিএনপির নির্বাচনকালীন সরকারের দাবি নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন সরকার করে না। নির্বাচনের সময় একটা সরকার থাকে। কোনো না কোনো সরকার থাকবেই। ওয়ান-ইলেভেনের সময় ছিল, নির্দলীয় সরকার ছিল। এখন যে সাংবিধানিক ব্যবস্থা আছে, সেটা মেনেই আমরা চেষ্টা করব, ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটা বড় চ্যালেঞ্জ।’

আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার কথা জানিয়ে নতুন সিইসি বলেন, আজ আমরা যে বৈঠক করেছি- তা ছিল মূলত নিজেদের মধ্যে পরিচিত হওয়া। কমিশনের কর্মপরিধি নিয়েও আলোচনা হয়েছে। কমিশনের কাজের বিষয়ে ইসি সচিব আমাদের বিস্তারিত জানিয়েছেন। বৈঠকে আমাদের সহকর্মীরা বক্তব্য রেখেছেন। আমরা সবাই বলেছি, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দ্বায়িত্ব পালন করব। এখনো মূল্যায়নের সময় আসেনি। সময় এলে আপনারাই মূল্যায়ন করবেন কতটুকু দায়িত্বহীন ছিলাম এবং কতটুকু দায়িত্বতার সঙ্গে কাজ করেছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ