মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত

মাইকে ঘোষণা দিয়ে পরকীয়ায় আসক্ত স্ত্রীকে তালাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘদিনের পরকীয়ার কারণে টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে বউকে তালাক দিয়েছেন ছৈয়দ নুর নামে এক ব্যক্তি। মাইকে তালাক দেওয়ার ভিডিও ফেসবুকে আপলোড হলেই মূহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

সোমবার বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রবাসী ছৈয়দ নুরের স্ত্রী মোমেনা আক্তার দীর্ঘদিন ধরে পাশের বাড়ি মৌলভী আবুল কাশেমের ছেলে মামুনুর রশিদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। গ্রামে অনেক সময় ওই মামুনের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছৈয়দ নুরের স্ত্রীকে আটক করেছে বলে জানিয়েছে একাধিক ব্যক্তি।

পরকীয়ার অভিযুক্ত মোমেনা আক্তারকে আদালতের মাধ্যমে তালাক নামা পাঠিয়ে দেওয়ার পরও প্রবাসী ছৈয়দ নুরের ঘর থেকে বের না হওয়ায় ক্ষুব্ধ হয়ে জনসম্মুখে মাইকে ঘোষণা দিয়ে তালাক দেন ছৈয়দ নুর।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়,পরকীয়ার অভিযুক্ত মোমেনা আক্তার এলাকার পরিবেশ নষ্ট করছে। স্বামী বিদেশ থাকার সুবাদে বিভিন্ন মানুষের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বারবার এলাকার মানুষ ওই পরকীয়া আসক্ত মোমেনা আক্তারকে সতর্ক করলেও মোমেনাকে কোনোভাবেই এ পথ থেকে ফেরানো যায়নি। প্রতিবেশীরা স্বামী ছৈয়দ নুরকে স্টেশনে লজ্জা দিলে স্বামী ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে মাইক হাতে নিয়ে স্ত্রী মোমেনাকে তালাক দিয়ে দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ