বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

সৌদি জাতীয় পতাকা অবমাননা বিষয়ে প্রবাসীদের সতর্ক হতে পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি জাতীয় পতাকা ও রাজকীয় কোন প্রতীক অবমাননার বিষয়ে সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশীদের সতর্ক করেছে সৌদি পাবলিক প্রসিকিউশন বিভাগ।

বাংলাদেশি প্রবাসীদেরও এ বিষয়ে সতর্ক হতে বলেছে বাংলাদেশ কনস্যুলেট।

সৌদি আইনে বলা হয় সৌদি পতাকা ও রাজকীয় প্রতীকের যে কোন একটি অবমাননা করলে এক বছর জেল ও তিন হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।

এ ব্যাপারে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ।

উল্লেখ্য, সৌদি জাতীয় পতাকায় মুসলমানদের কালেমা লিখিত রয়েছে এবং এ পতাকা কখনো অর্ধনমিত করা হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ