শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু ‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’ সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি কলকারখানা বন্ধে লাখো শ্রমিক বেকার হওয়া উদ্বেগজনক: গাজী আতাউর রহমান মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজায় মজলিস নেতারা ‘ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’ গাজীপুরে কাভার্ড ভ্যানে-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ দেশে ফিরলেন ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশি

টানা ৩ দিন করোনায় আক্রান্ত-মৃত্যু নিম্নমুখী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। কয়েক দিন ধরে আক্রান্ত ও মৃত্যু ক্রমশ ঊর্ধ্বমুখী থাকার পর তিন দিন ধরে কিছুটা নিম্নমুখী।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৩ লাখ ৩ হাজার ৯১১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৬ হাজার ৪৯৯ জনের।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ১০ হাজার ২৮৭ জন। একই সময়ে মৃত্যু হয়েঠিল ৮ হাজার ৩৫৯ জনের।

ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৩ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৫২৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬৩ হাজার ৫৫০ জনে। আর সুস্থ হয়েছেন ৩৬ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৭৫৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫ লাখ ৬০ হাজার ২৯৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৭২ হাজার ৯৩০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ১৫ হাজার ৫১২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৭৫৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার ৫০ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৯৮৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ