বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

বিশ্বে করোনায় মৃত্যু-আক্রান্ত আরও কমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। কয়েকদিন ধরে আক্রান্ত ও মৃত্যু ক্রমশ ঊর্ধ্বমুখী থাকার পর দুইদিন ধরে কিছুটা নিম্নমুখী।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ লাখ ১০ হাজার ২৮৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৮ হাজার ৩৫৯ জনের।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৭ লাখ ৬০ হাজার ৯৫ জন। একই সময়ে মৃত্যু হয় ৯ হাজার ৫২০ জনের।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ১৮ লাখ ৩৯ হাজার ৩৬৫ জন। একই সময়ে মৃত্যু হয় আরও ১০ হাজার ৫৫৯ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৩ কোটি ৩২ লাখ ৯৭ হাজার ২১০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৫৬ হাজার ৩২৫ জনে। আর সুস্থ হয়েছেন ৩৬ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৫৯০ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫ লাখ ৩২ হাজার ৩০৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৭২ হাজার ২০০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৪ হাজার ৭৪৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫১২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ১৯৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ২৬৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ