বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

পিকনিকের গাড়িতে গান বাজিয়ে নাচানাচি করায় ১০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে পিকআপ ভ্যানে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে পিকনিকে যাওয়ার পথে চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে পিকনিকে যাওয়া কিশোরদের তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। একই অপরাধে আরেকটি পিকআপ ভ্যান চালককে জরিমানা করা হয়।

শুক্রবার দুপুরে ও বিকেলে পৃথকভাবে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। জরিমানা প্রদানকারী দুই গাড়ি চালকের একজন নবাবগঞ্জ উপজেলার মহিদুল ইসলাম। অপরজন পাঁচবিবির সোহেল মাহমুদ।

জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বিরামপুর সরকারি কলেজের সামনে একটি পিকআপ ভ্যানে সাউন্ড বক্স বাজিয়ে নবাবগঞ্জ থেকে পাহাড়পুর ও নওগা পিকনিকে যাচ্ছিল ২৫ জন শিশু-কিশোর। পথে বিরামপুর সরকারি কলেজের সামনে পিকআপসহ তাদের আটক করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির চালককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অপরটি, শুক্রবার বিকেলে পিকআপে সাউন্ডবক্স বাজিয়ে স্বপ্নপুরী থেকে জয়পুরহাট যাওয়ার পথে বিরামপুরে আটক করে ওই গাড়ির চালককে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার জানান, ছোট্ট একটি পিকআপে ২৫ জন কিশোর। সঙ্গে পাঁচটি সাউন্ড বক্স। গানের তালে তালে তারা নাচানাচি করছিল। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তাই সতর্ক করতেই পৃথকভাবে গাড়ির চালককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ