শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু ‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’ সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি কলকারখানা বন্ধে লাখো শ্রমিক বেকার হওয়া উদ্বেগজনক: গাজী আতাউর রহমান মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজায় মজলিস নেতারা ‘ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’ গাজীপুরে কাভার্ড ভ্যানে-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ দেশে ফিরলেন ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশি

নতুন সিইসিকে মেনে নিতে বিরোধীদের প্রতি আহ্বান জাফরুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজের দেওয়া তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বেছে নেওয়া হয়েছে দাবি করেসরকারকে ধন্যবাদ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, সরকার একটা ভালো কাজ করলো। সব বিরোধীদলকে বলবো সিইসিকে মেনে নিতে। নতুন সিইসি খারাপ করবেন না।

আজ শনিবার নির্বাচন কমিশনা গঠন করে প্রজ্ঞাপন জারির পর গণমাধ্যমকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কাজী হাবিবুল আউয়ালের নাম আমি প্রস্তাব করেছিলাম। তিনি একজন সৎ লোক। প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল যুগান্তকারী কাজ করেছিলেন।

জাফরুল্লাহ বলেন, তিনি (হাবিবুল আউয়াল) সচিব হওয়ার পর দেখলেন, অন্যান্য বাহিনী, সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিল দেয় বর্তমান মূল্যে আর বাংলাদেশ সেনাবাহিনী বিদ্যুৎ বিল দেয় ১৯৭২ সালের রেটে।

তখন তিনি বললেন, এটা হবে না। সেনাবাহিনীকেও অন্যদের মতো মূল্যে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। তখন অনেকেই তার ওপর ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু তিনি তার অবস্থান থেকে সরেননি।

তিনি আরও বলেন, সরকার নতুন সিইসির ওপর খুব বেশি প্রভাব খাটাতে পারবে না। কারণ, তার মধ্যে সততা আছে। আমি সব বিরোধীদলকে বলবো, উনাকে মেনে নিন।

প্রসঙ্গত, শনিবার বিকেলে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।

নতুন এই কমিশনে নির্বাচন কমিশনার হয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ