শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু ‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’ সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি কলকারখানা বন্ধে লাখো শ্রমিক বেকার হওয়া উদ্বেগজনক: গাজী আতাউর রহমান মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজায় মজলিস নেতারা ‘ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’ গাজীপুরে কাভার্ড ভ্যানে-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ দেশে ফিরলেন ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশি

ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের সাবধানে পোল্যান্ড যাওয়ার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের সাবধানে সীমান্ত অতিক্রম করার পরামর্শ দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, পোল্যান্ড সীমান্তে এখন অনেক দীর্ঘ লাইন। শুক্রবার যারা সীমান্ত অতিক্রম করতে পেরেছেন, তাদের একেকজনকে আট-দশ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

আর এই লাইনে অপেক্ষা করার সময় শারীরিক অনেক অসুবিধা ও কষ্ট সহ্য করতে হয়েছে। যুদ্ধাবস্থায় এ অবস্থা উপেক্ষা করা সম্ভব নয়। যারা সীমান্ত অতিক্রম করতে চান, তাদের মানসিক ও শারীরিকভাবে এ অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে।

এ সুযোগে একটি অসাধু চক্র এই প্রত্যাবর্তনের সময়ে ইউক্রেন থেকে আগতদের টাকার বিনিময়ে সাহায্য প্রদান করছে, যা মোটেও কাম্য নয়। এ রকম কোনো ঘটনা নজরে এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ