শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু ‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’ সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি কলকারখানা বন্ধে লাখো শ্রমিক বেকার হওয়া উদ্বেগজনক: গাজী আতাউর রহমান মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজায় মজলিস নেতারা ‘ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’ গাজীপুরে কাভার্ড ভ্যানে-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ দেশে ফিরলেন ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশি

আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত কয়েকদিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা এখন আর নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী তিনদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা একদিন আগে ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুল হামিদ মিয়া জানান, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় বিক্ষিপ্তভাবে পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য।

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ