শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু ‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’ সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি কলকারখানা বন্ধে লাখো শ্রমিক বেকার হওয়া উদ্বেগজনক: গাজী আতাউর রহমান মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজায় মজলিস নেতারা ‘ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’

সিরিয়ায় ফের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ৩ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে আবারো হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার তিন সেনা নিহতের খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইহুদিবাদী সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের একটি হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাজধানী দামেস্ক এবং এর আশপাশের আকাশে বহুসংখ্যক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে ইহুদিবাদী ইসরায়েল চারদফা হামলা চালালো।

বুধবার সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন যে, ইসরায়েল দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। গত সপ্তাহ হতে রাজধানী দামেস্ক ও শহরের আশপাশে অন্তত চারদফা বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশটি। -পার্সটুডে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ