শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু ‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’ সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি কলকারখানা বন্ধে লাখো শ্রমিক বেকার হওয়া উদ্বেগজনক: গাজী আতাউর রহমান মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজায় মজলিস নেতারা ‘ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’ গাজীপুরে কাভার্ড ভ্যানে-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

‘বিজিবি আগের চেয়ে অনেক সুশৃঙ্খল ও দক্ষ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আগের চেয়ে অনেক সুশৃঙ্খল ও দক্ষ বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সেনাকর্মকর্তাদের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিজিবির ডিজি বলেন, এখন বিজিবিতে সরঞ্জামাদিসহ অন্যান্য সুযোগ-সুবিধাও অনেক বেশি। ২০১০ সালে বিজিবি আইন হয়েছে, যেটা অত্যন্ত কঠোর।

তিনি বলেন, অতীতের বিডিআর আর বর্তমানের বিজিবি এক নয়। ২০০৯ সালে এই হত্যাকাণ্ডের পরে বর্তমান সরকার বিডিআরকে সম্পূর্ণভাবে নতুন করে গঠন করেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার এক যুগ পার হয়েছে। যাতে করে ২০০৯ সালের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য বিজিবি আইনকে যুগোপযোগী করা হয়েছে। এসব কারণেই বিজিবি এখন সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়া এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না, ইনশাআল্লাহ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ