সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার

দূতাবাসে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি দূতাবাসসহ বিভিন্ন দূতাবাস ও বিভিন্ন সংস্থায় চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে রবি পল গমেজ (৫৩) নামে ওই প্রতারককে গ্রেপ্তার করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণের একটি দল। আজ শুক্রবার দুপুরে মালিবাগে সিআইডি সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়।

সিআইডি জানায়, রবি প্রতারণা চক্রটির অন্যতম হোতা।

তাঁর গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রামে। বাবার নাম শ্রীখণ্ডীর লাফন গমেজ।

ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মোহম্মদ কামরুজ্জামান জানান, প্রতারণার ফাঁদে পড়া হাসেম নামে এক ভুক্তভুগীর রাজধানীর ভাটারা থানায় করা মামলার পর তদন্তে নামে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। তথ্য-প্রমাণের ভিত্তিতে ঢাকা মহানগরের ভাটারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চক্রের মূলহোতা রবি পল গমেজকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, সৌদি দূতাবাসসহ বিভিন্ন সংস্থায় চাকরি দেওয়ার নাম করে একটি চক্র সাধারণ সরলমনা মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়। চক্রের মূল হোতা রবি পল গমেজ। তিনি ও তার সহযোগীরা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর ভাটারা থানাধীন নূরের চালা এলাকায় আরএস এন্টারপ্রাইজ নামক অফিস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন সংস্থায় বিভিন্ন পদে লোভনীয় বেতনে চাকরি দেওয়ার বিষয়টি প্রচার করে প্রতারণার ফাঁদ পাতেন।

সিআইডি জানায়, টাঙ্গাইলের দেলদুয়ার ধানকী মহেড়া এলাকার এক ভুক্তভোগী মো. হাসেম মিয়াকে সৌদি দূতাবাসে চাকরি দেওয়ার নাম করে ১ লাখ ৩০ হাজার টাকা নেন। পাশাপাশি আরো প্রায় ৩০/৪০ জনের কাছ থেকে প্রায় কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন। প্রতারক চক্র প্রতারণার কৌশল হিসেবে বিশ্বাস স্থাপনের জন্য ভিকটিমদের টাকার বিপরীতে তাদের ব্যাংকের চেক দিয়ে দিতো। পরবর্তীতে চক্র কাউকে কোনো চাকরির ব্যবস্থা না করে অফিস বন্ধ করে পালিয়ে যায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ