বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

ইউক্রেনে রুশ আক্রমণ; যা বলছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রুশ আক্রমণ প্রত্যাখান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এটাকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এটা আন্তর্জাতিক আইনবিরোধী। তুর্কি প্রেসিডেন্ট ইউক্রেনে রুশ আক্রমণকে ‘আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতায় চপেটাঘাত’ বলে মন্তব্য করেন।

এরদোগান বলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে কথা বলেছেন। এই টেলিফোন আলাপে তিনি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতায় সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেন উভয়কে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে দেখি। দেশ দুটির এমন মুখোমুখি হওয়া দুঃখজনক।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ