শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু ‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’ সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি কলকারখানা বন্ধে লাখো শ্রমিক বেকার হওয়া উদ্বেগজনক: গাজী আতাউর রহমান মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজায় মজলিস নেতারা ‘ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪০ নাগরিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওলেকসি আরেস্টোভিচ। খবর ফক্স নিউজ ও এএফপির।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে হামলা শুরু করেছে রুশ সামরিক বাহিনী। রাজধানী কিয়েভসহ দেশটির একাধিক স্থানে বিস্ফোরণ হয়েছে। পাল্টা আঘাত হানার দাবি করেছে ইউক্রেনও। রাশিয়ার ছয়টি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।

সাংবাদিকদের ওলেকসি আরেস্টোভিচ বলেন, ‘আমি জানতে পেরেছি ৪০ জনের বেশি নিহত ও শতাধিক আহত হয়েছেন। প্রায় ১০ জন বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়টিও অবগত আছি।’

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দেশটির শাচিসতিয়া শহরে হামলা করে। হামলা প্রতিহত করার সময় প্রায় ৫০ জন ‘দখলদার রুশ’ নিহত হয়েছেন। শাচিসতিয়া এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান।

বৃহস্পতিবার পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টা পর রুশ পদাতিক বাহিনী বিভিন্ন দিক থেকে সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢুকছে বলে দাবি করেছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী।

ট্যাংকসহ ভারী সামরিক যান নিয়ে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি সীমান্ত দিয়ে ইউক্রেনে ঢুকে রাশিয়ার সেনারা হামলা করছেন বলেও দাবি করা হচ্ছে। প্রাণভয়ে কিয়েভের বাসিন্দারা হন্যে হয়ে আশ্রয় খুঁজছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ