শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮ সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

১০ জনের নাম চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সার্চ কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদের জন্য ১০ জনের নাম সুপারিশ করতে বৈঠকে বসেছে সার্চ কমিটি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়।

কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির বাকি পাঁচ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন অংশ নিচ্ছেন।

বিচারপতি ওবায়দুল হাসান দুদিন আগেই জানিয়েছিলেন, মঙ্গলবারের বৈঠকেই তারা ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তা পাঠিয়ে দেবেন।

১০ জনের এই তালিকা থেকে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ