শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮ সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

রাশিয়ার পাঁচ ব্যাংকের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

যেন তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে রয়েছেন গেনাডি তিমচেনকো। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছের লোক।

এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে থাকা এসব ব্যাংকের টাকা ও তিন ব্যক্তির সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

যুক্তরাজ্যের সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি হলো নিষেধাজ্ঞার প্রথম ধাপ, আমরা যা করার প্রস্তুতি নিয়েছিলাম এটি তার প্রথম সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যে এসব ব্যাংকের যে সম্পত্তি আছে তার সব বাজেয়াপ্ত করা হবে। যে সব ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না।

যে পাঁচটি ব্যাংককে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো, রসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসাভায়াজব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক।

এদিকে যুক্তরাজ্য আরও হুমকি দিয়েছে রাশিয়ার কোম্পানিগুলোকে মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ড ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হবে। যেন তারা তাদের অর্থের পরিমাণ না বাড়াতে পারে।

সূত্র: রয়টার্স

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ