বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

মোদিকে টেলিভিশন বিতর্কের আহ্বান জানালেন ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই দেশের মধ্যকার বিবাদমান বিষয়গুলো সমাধানের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিভিশন বিতর্ক করতে চান বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তবে ইমরান খানের এমন মন্তব্যে তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আমি টেলিভিশনে নরেন্দ্র মোদির সাথে বিতর্ক করতে চাই। এই বিতর্কের মাধ্যমে দুইদেশের মধ্যকার সমস্যাগুলোর সমাধান করা গেলে উপমহাদেশের শত কোটি মানুষ উপকৃত হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারত পাকিস্তানকে স্পষ্টভাবে আবারও জানিয়েছে যে, সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না। ভারতের এমন বার্তার পরই ইমরান টেলিভিশন বিতর্কের আহ্বান জানালেন মোদিকে। সূত্র: এনডিটিভির।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ